Pages

Blogger দ্বারা পরিচালিত.

মঙ্গলবার, ১২ জুন, ২০১২

ক্ষুধার সময়


ক্ষুদার সময়
রুটি হয়ে এসো আমার থালায়,
নদীর কূলে এসো
পাড়ের নৌকা হয়ে ।
ক্লান্ত দুপুরে বৃক্ষের ছায়া হইও,
নির্জন পথে হইও সাথী ।
আজীবন শুধু নারী হয়ে থেকোনা
অন্তত ক্ষনিকের জন্য প্রেমিকা হইও ।